চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪, জব্দ নোহা গাড়ি

টেকনাফে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

টেকনাফ সংবাদদাতা   

২৮ অক্টোবর, ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ধারালো কিরিচসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে।
 
 
আটকরা হলেন, হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী মৌলভী বাজার নূর আহমদ প্রকাশ বাইঘ্যার ছেলে বেলাল উদ্দিন (৪৮), হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া ছিদ্দিকুর রহমানের ছেলে মাহাবুবুর রহমান মাহবুব (৩১), একই ওয়ার্ডের খারাংখালী পশ্চিম মহেষখালীয়া পাড়া মৃত রহমত উল্লাহর ছেলে  মো. রিশাদ (২৪), হ্নীলা ইউনিয়নের  মৌলভী বাজারের মৃত আমির হোসেনের ছেলে  আব্দুল্লাহ (২৫)।
 
 
 
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ২৮ অক্টোবর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তল্লাশিচৌকিতে টেকনাফগামী নোহা গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যান। পরে গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। আটকদের তল্লাশী করে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ধারালো কিরিচ, ১টি নোহা গাড়ী উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলায় ৫টি  গ্রেপ্তার পরোয়ানা রয়েছে। 
 
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট