চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাঙ্গুনিয়ার জিয়া নগরে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত প্রথম মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী স্মারক বৃক্ষরোপণ করেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে […]