টেকনাফে কোস্টগার্ড পৃথক ৩টি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মায়ানমার থেকে ক্রিস্টাল মেথ (আইস) এর দুটি বড় চালান নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে টেকনাফ থানার জালিয়ার দ্বীপ এবং জালিয়া পাড়া এলাকায় দুইটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে মাদক পাচারকারীরা জালিয়ার দ্বীপ প্যারাবন এবং […]