কক্সবাজারের সেন্টমার্টিনের সৈকত থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচিত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে টেকনাফে নিয়ে আসা হয়েছে। সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালের জোয়ারের পানিতে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে সৈকতে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ ভেসে আসে। স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে সেন্টমার্টিনদ্বীপ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার […]