ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে টেকনাফে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) টেকনাফের নাফ নদী ও সাগরের বিভিন্ন মাছঘাটে এ অভিযান পরিচালনা করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর। এ সময় নাফ নদীর উপকূল থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহরুল হক, টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুল হক, শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার প্রভাত কুমার বিশ্বাস। উপজেলা […]