খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম নরেন্দ্র কার্বারিপাড়া এলাকায় নিকা ত্রিপুরা (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার(২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে মহালছড়ি থানা পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ৮ বছর বয়সি মেয়ে শিখা ত্রিপুরা জানায়, সকালে পাশের গ্রামে থাকা নানির বাড়ি থেকে সে নিজ বাড়িতে আসে। এ সময় মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে স্কুলে চলে যায়। ঘটনার খবর […]