চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

লোহাগাড়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নারী

লোহাগাড়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নারী

লোহাগাড়া সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ বটতলী লোহাগাড়া সিটি হাসপাতালে তিন সন্তানের জন্ম নেয়। 
 
 
লোহাগাড়া সিটি হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক মাস্টার আব্দুস সালাম বলেন, বান্দরবান জেলার লামা উপজেলার কেয়াজুর পাড়ার মো.পারভেজ তার স্ত্রী চেনু আরা বেগমকে আমাদের হাসপাতাল ভর্তি করেন। ডেলিভারি শেষে মা ও তিন নবজাতকই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
 
 
ডেলিভারি পরিচালনা করেন শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা.কানিজ নাসিমা আক্তার। তিনি জানান, মা ও তিন নবজাতক সুস্থ আছে। নরমাল ডেলিভারিতে শিশু ৩ টির জন্ম হয়েছে।
 
 
এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে এলাকায় কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নবজাতকদের সুস্থতা কামনা করেছেন। শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় করছেন।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট