চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

টেকনাফে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫ 

টেকনাফে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫ 

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর, ২০২৬ | ১২:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও পাঁচ জেলে।
 
 
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর ইউনিয়নের উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে। 
 
 
মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করে আসছিলেন।
 
 
আহত জেলেরা হলেন- আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫) শফি আলম ও হামিদুল হক। তারা সবাই টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।
 
 
 
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। 
 
 
নৌকার মাঝি হামিদুল হক বলেন, সোমবার দুপুরে তিনিসহ ছয়জন জেলে উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন। মঙ্গলবার রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত আমাদের নৌকায় আঘাত করলে মো. হোসেন গুরুতর আহত হন। এ সময় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন। 
 
 
আহত পাঁচ জেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে নৌকার মালিক আবদুল আমিন জানান।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট