চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাঁশখালী সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী জলদি মিয়ার বাজারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার (এলপিজি) বিক্রির দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
 
মঙ্গলবার (৩ নভেম্বর) পুরে বাঁশখালী পৌরসভার জলদি মিয়ার বাজারে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান তন্ময় অভিযান পরিচালনা করেন।
 
অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসির) কর্তৃক নির্ধারিত নতুন মূল্য ২০৬০ টাকা দরে বাজারদর নির্ধারিত করে দেয়া হয়। সরকারি নির্দেশনা অমান্য করে ২-৩ শত টাকার অধিক মুনাফা লাভে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির সত্যতা পাওয়া যায়।
 
তাদের একজন ডিলারকে ২০ হাজার টাকা, দুজন খুচরা ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
 
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামজিদুর রহমান তন্ময় বলেন, সরকারিভাবে ২০৬০ টাকা দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা রয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 
 
উল্লেখ্য যে, বাঁশখালী উপজেলার ৪০টি হাট-বাজারে গত দুই বছর ধরে ব্যবসায়ীরা ক্রয় বৃদ্ধির অজুহাতে মাসের পর মাস ভোক্তা-গ্রাহকদের কাছ থেকে প্রতিটি গ্যাস সিলিন্ডারে সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত তিন/চার শত টাকা আদায় করে নেয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট