চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চুলা থেকে সৃষ্ট আগুনে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের কাটাখালীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে চুলা থেকে সৃষ্ট আগুনে স্থানীয় মোহাম্মদ কালাম ও মোহাম্মদ জসীমদের কাঁচা বসতঘর পুড়ে যায়।
এতে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা মনি ত্রিপুরার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে যায়।
এবিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা মনি ত্রিপুরা জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তিন লক্ষ টাকা ও উদ্ধারকৃত মালামালের পরিমান পাঁচ লক্ষ টাকা বলে নিশ্চিত করেন।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















