চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের কয়েক ঘণ্টাব্যাপী এক রুদ্ধতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৭ দলের একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাত ইসলামী দলগুলো হলো – ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। […]