কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উখিয়ার ২ ডব্লিউ এবং ৪ এক্সটেনশন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ছাদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনায় সোলার সিস্টেম স্থাপন করে নিজেদের […]