দাম স্বাভাবিক রাখতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিম ও পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় পৌরসদরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম জানান, সিন্ডিকেড করে ডিম ও পেঁয়াজের দাম বৃদ্ধি করছে একটি চক্র। এ কারণে জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে সীতাকুণ্ড পৌরসদরে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান গিয়ে দেখি, একটি দোকানও মূল্য তালিকা দেয়নি। এছাড়া একেকটি দোকানে […]