দোহাজারী-কক্সবাজার রেলপথের সাতকানিয়া অংশে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকশ মিটার রেললাইনের সংস্কার কাজ শেষ হচ্ছে আজ। প্রায় ২০০ শ্রমিক দিয়ে গত রবিবার থেকে সাতকানিয়ার তেমুহনি এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ শুরু হয়। পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে মাটি-পাথর সরে গিয়ে দেবে যাওয়া রেললাইনের নিচে ফের পাথর বসিয়ে রেললাইন ট্রেন চলাচলের উপযোগী করে গড়ে তুলছেন শ্রমিকরা। সংশ্লিষ্টরা জানান, আগস্টের দ্বিতীয় সপ্তাহে ভয়াবহ বন্যা আর পাহাড়ি ঢলের স্রোতেই মূলত রেললাইনের নিচ থেকে মাটি-পাথর সরে যায়। এখন ফের রেললাইনের নিচে পাথর বসিয়ে সেটি ট্রেন চলাচলের […]