রাতের আঁধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে স্থানীয়রা। রবিবার (২০ আগস্ট) ভোর রাত ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। আহত শাকিলের ভাষ্য অনুযায়ী, সে চা খেতে গেলে দোকানদারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে দোকানির সঙ্গে স্থানীয় আরও কয়েকজন মিলে তাকে […]