বঙ্গবন্ধু সারাজীবন মানুষের পাশে থেকে মানুষের জন্য রাজনীতি করেছেন। নিজের রক্ত দিয়েই দেশের মানুষের ভালোবাসার ঋণ শোধ করে গেছেন। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। শুক্রবার (২৫ আগস্ট) চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রাজনীতি করছেন। […]