বায়েজিদের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের চন্দ্রনগর এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব পরিবারের মাঝে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা এসএইচ তইমূর, বায়েজিদ থানা আওয়ামী লীগ নেতা মহাম্মদ জসীম উদ্দিন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. ফারুক উদ্দিন টিপু, ইয়ুথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের উপদেষ্টা মোহাম্মদ […]