কাপ্তাই সেনা জোনের (৫৬ ই বেংগল) আয়োজনে ৫২তম সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কাপ্তাই সিপাহী আফজাল হল জোন সদরে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন অধিনায়ক লে. কর্নেল মো. নূর উল্ল্যাহ জুয়েল। বিশেষ দিবসে ইউনিটের কর্মকালীন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ দিনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে পাক হানাদারের উপর আক্রমণ শুরু করে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়। […]