কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের অচল অবস্থা নিরসনকল্পে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি সিআইপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিবহন ট্রাক এসোসিয়েশনের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য জাফর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী […]