চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় ইঁদুর মারার ঔষধ সেবনে প্রাণ গেলো বৃদ্ধার

পেকুয়ায় ইঁদুর মারার ঔষধ সেবনে প্রাণ গেলো বৃদ্ধার

পেকুয়া সংবাদদাতা

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় ইঁদুর মারার ঔষধ খেয়ে নুরুন নাহার (৬২) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুন নাহার ওই এলাকার আমিনুল হকের স্ত্রী।

 

নিহতের পরিবার জানায়, সোমবার সকালে ওষুধ মনে করে নুরুন নাহার ইঁদুর মারার একটি ট্যাবলেট খেয়ে পেলেন। পরে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে তাৎক্ষণিকভাবে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তবে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, ভুলবশত ইঁদুর মারার একটি ট্যাবলেট খেয়ে নুরুন নাহার অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট