চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে অস্বাস্থ্যকর রেস্তোরাঁসহ ৩ দোকানকে জরিমানা

কক্সবাজারে অস্বাস্থ্যকর রেস্তোরাঁসহ ৩ দোকানকে জরিমানা

কক্সবাজার সাংবাদদাতা

৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:২৩ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে কক্সবাজার শহরের বাহারছড়া বাজার ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার সদর উপজেলার এই দুই বাণিজ্যিক ও জনবহুল এলাকায় তদারকি অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরটির কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

অভিযান সূত্রে জানা যায়, পর্যটন এলাকার ব্যস্ততম ঝাউতলার ‘রান্নাঘর রেস্তোরাঁ’কে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বাহারছড়া বাজার এলাকায় টানানো মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় ‘পলাশ স্টোর’কে ২ হাজার টাকা এবং দৃশ্যমান মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘মেসার্স মায়ের দোয়া স্টোর’কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ      

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট