চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ ডিজেল ইঞ্জিন জব্দ

কক্সবাজারে পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ ডিজেল ইঞ্জিন জব্দ

বিজ্ঞপ্তি

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:০৯ অপরাহ্ণ

কক্সবাজারে কোস্ট গার্ড পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবা এবং মায়ানমারে পাচারকালে ডিজেল ইঞ্জিন ও সরঞ্জম জব্দ করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তিনি বলেন, নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাচারের উদ্দেশ্যে জালের ফ্লোটিং বয় এর সাথে বাঁধা ভাসমান প্যাকেটে প্রায় ১ কোটি টাকার ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

অন্যদিকে, মহেশখালীর ছেড়াদ্বীয়া দ্বীপে ভোররাত ৪ টায় কোস্ট গার্ড কক্সবাজার ও মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশী চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৭ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৫টি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ও ইঞ্জিনের সরঞ্জামসহ বোট জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন,মাদক ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট