চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লোহাগাড়া উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং দেখা দিয়েছে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ডলু নদী, টংকাবতী ও হাঙ্গর খালে তীব্র স্রোত দেখা দিয়েছে। বৃষ্টিতে খাল-বিল, ছড়া ও নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও কৃষিজমিতে পানি প্রবেশ করেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।   স্থানীয়দের জানান, ডলু নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নিম্নাঞ্চলের চর ও […]

৮ জুলাই, ২০২৬ ২১:৫৯