চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর লাশ হয়ে ফিরলেন লোহাগাড়ার ইমতিয়াজ

দুর্ঘটনায় ভেঙে গেল মাথার খুলি, ৯ দিন পর না ফেরার দেশে লোহাগাড়ার ইমতিয়াজ

লোহাগাড়া সংবাদদাতা

৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইমতিয়াজ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ইমতিয়াজ বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী ও লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান মিয়াজান মাস্টারপাড়ার লোকমান সওদাগরের ছেলে।

নিহতের পারিবার জানায়, গত ৩০ আগস্ট লোহাগাড়া থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন ইমতিয়াজ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার ঠাকুরদীঘি এলাকায় একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তার মাথার খুলি ভেঙে যায় এবং তিনি মস্তিষ্কে প্রচণ্ড আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারি ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারও করা হয়েছিল।

নিহতের ফুফাতো ভাই অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আজাদ বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই আমরা আশা করেছিলাম ইমতিয়াজ সুস্থ হয়ে ফিরবে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু এক দুর্ঘটনায় আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেল।’

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট