কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
গ্রেপ্তার হেলাল মিয়া (২৫) টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে কর্ণেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল জসিমের ঘের নামক স্থানে অবস্থান করে। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল ধাওয়া করে হেলাল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে দুটি পোটলা থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
পূর্বকোণ/ইবনুর/এএইচ


















