দুবাই বসে ওয়েবসাইটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজের প্রলোভন দেখিয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছে একটি চক্র। এবার সেই চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৮৫ হাজার ৮১৪ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আল ফয়সাল, আরেফা বেগম ও নিজাম উদ্দিন। বুধবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর […]