রিয়া মনি। ৬ বছর বয়সী এ শিশু জ্বরে আক্রান্ত হয় গত ১১ আগস্ট। প্রথম ক’দিন বাসায় চিকিৎসাধীন থাকলেও শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গত ১৬ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু ততদিনে রিয়া মনির শরীরে বাসা বাঁধে ডেঙ্গু। অবস্থার এতই অবনতি হয় যে ছোট্ট রিয়া মনিকে ভর্তির সঙ্গে সঙ্গেই আইসিইউতে রেখে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। কিন্তু তার আগেই রিয়ার ফুসফুস ও লিভারসহ অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। হাসপাতালে ভর্তির মাত্র ৭২ […]