চট্টগ্রামে চোরাই ২ টন উচ্চ ক্ষমতা সম্পন্ন তার, ৩ বস্তা গ্লুকোজ, ২ বান্ডেল রেক্সিন ও চুরির কাজে ব্যবহৃত কাটারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন ডি.টি রোডস্থ শিউলি পেট্রোল পাম্পের সামনে ফাঁকা রাস্তার উপর এবং তৎসংলগ্ন হানিমুন টাওয়ারের ২য় তলার ভিতর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হল, মো. আব্দুল মালেক প্রকাশ সুমন (২৪), মোহাম্মদ জাহেদ (৩৩), মো. মিজানুর রহমান (৩৩) ও মোহাম্মদ রানা শিকদার (৩০)। উপ-পুলিশ […]