সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে পাকিস্তানি লেয়ার মুরগির দাম। কেজিতে ৫০ টাকা দাম বেড়ে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। তবে কমেছে ব্রয়লার ও সোনালির মুরগির দাম। ব্যবসায়ীরা জানান, সপ্তাহ আগে ডিমের দাম বেড়েছে। এছাড়া মুরগির উৎপাদন কম হচ্ছে। বাচ্চার দামও বেশি, যে কারণে লেয়ার মুরগির দাম বেড়েছে। নগরীর চকবাজারে দেখা যায়, প্রতি কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। যা সাতদিন আগে বিক্রি হয়েছে ২৯০ থেকে ৩০০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা […]