চট্টগ্রাম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম

নগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট ঘাটকুল স্লুইস গেট এলাকা থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।   বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, বলিরহাট ঘাটকুল স্লুইস গেট এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাটির আইনগত কার্যক্রম নৌ-পুলিশ পরিচালনা করছে। লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে নৌ-পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।   পূর্বকোণ/আরআর/পারভেজ

১২ জুলাই, ২০২৬ ২৩:২৮