চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পেশাদার জুয়ারি ওসমানের নতুন জুয়ার ঘর উচ্ছেদ করলো ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী পকেট গেইট খালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গত প্রায় ১৫ বছর যাবৎ আকমল আলী পকেট গেইট খালপাড় এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পরিত্যক্ত ডোবার উপর টিনের তৈরি বাঁশের খুঁটির দিয়ে জুয়া খেলা ও মাদকের আসর বসানোর জন্য একটি ঘর নির্মাণ করে […]