চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫ হাজার ৬৮৫টি ইয়াবা, ১৭০ কেজি ৩১৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে। শনিবার থেকে রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩০৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় সাতজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১০১ জন […]