চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪০ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৩ হাজার ৯৯৫টি ইয়াবা ও ৫৩ কেজি ৯৬০ গ্রাম গাঁজা। এছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে কারাদণ্ড এবং ৭ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময়ে ৪০টি মাদক মামলা হয়েছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি ২৮২ জন কুমিল্লা জেলার। এ ছাড়া চট্টগ্রামে ৯২, লক্ষ্মীপুরে ৫৭, নোয়াখালীতে ৫৫, চাঁদপুরে ৪৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩, কক্সবাজারে ২৬, ফেনীতে ১৯, রাঙামাটিতে ১৪, খাগড়াছড়িতে সাত এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩০ সদস্যকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লায় ২০, ফেনীতে চার, ব্রাহ্মণবাড়িয়ায় তিন, চাঁদপুরে দুই এবং চট্টগ্রামে একজন।
২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ১ হাজার ১৭৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ১২০, আগের মামলায় ৮১, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৬, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৮, গ্রেফতারি পরোয়ানায় ১৫০ এবং সাজা পরোয়ানায় ১৫ জন রয়েছেন। এ ছাড়া মাদক মামলায় ৭৮ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৬২ জনকে আটক করা হয়েছে।
জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বকোণ/পিআর


















