চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বিআরটিএ’র অভিযানে ১৫ যানবাহনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ( ৪ নভেম্বর) ১১টা থেকে বিকেল ৫.৩০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত ১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
অভিযানে রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন বিহীন যানবাহন চলাচল, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং যত্রতত্র শৃঙ্খলা বিহীনভাবে গাড়ি পার্কিংয়ের অপরাধে ১৫টি যানবাহনকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে দণ্ডপ্রাপ্ত গাড়ির চালক ও মোবাইলে মালিকদের সাথে কথা বলে সতর্ক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা এস এম হেলাল উদ্দিন, সীতাকুণ্ড সড়ক ও জনপদ উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল, বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আমিনুজ্জামান, সীতাকুণ্ড মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মজিদসহ বিআরটির’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পূর্বকোণ/আরআর


















