নগরবাসীর অভিযোগের দ্রুত প্রতিকারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) আলকরণ, নিউমার্কেট মোড় ও পাথরঘাটার পুরাতন ফিশারঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) জোবাইদা আক্তার। চসিকের নাগরিক সেবা প্ল্যাটফর্ম ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে প্রাপ্ত চারটি অভিযোগের ভিত্তিতে এসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগগুলো নিষ্পত্তি করা হয়েছে। অভিযানকালে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং […]