চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টায় চবির শহীদ আবদুর রব হলের প্রবেশপথে ব্যানার লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী। জানা গেছে, হলের প্রবেশমুখের পাশে একটি পুরোনো ভবনের ওপর ব্যানার লাগাতে উঠেছিলেন আরিফ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি বৈদ্যুতিক তারের সঙ্গে কিছুক্ষণ ঝুলে ছিলেন। পরে আশপাশের লোকজন বিষয়টি […]