চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়তে প্রায় তিন ঘণ্টা দেরি হওয়ায় স্টেশনমাস্টারের কক্ষের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ যাত্রীরা। কাল ৭টা ৫০ মিনিটে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ৩ ঘণ্টা পিছিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে সেটি সিলেটের উদ্দেশে যাত্রা করে। বুধবার (২১ অক্টোবর) সকালে চট্টগ্রাম বটতলী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় তারা স্টেশন মাস্টারকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে রেলওয়ের কর্মীরা যাত্রীদের বুঝিয়ে শান্ত করেন। যাত্রীদের অভিযোগ, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে অন্য একটি ট্রেনে যুক্ত করা হয়েছিল। […]