চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ১১৭৮ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ১১৭৮ জন

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৬ | ৩:৪৬ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জেরে ১১ জেলায় বিভিন্ন অপরাধে ১ হাজার ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৮৯ জনকে আটক করা হয়েছে।
 
 
রবিবার (৮ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের তথ্য সোমবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এসব তথ্য জানানো হয়।
 
 
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, আগের মামলায় ১৪৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫৮ জন রয়েছেন।
 
 
এছাড়া পরোয়ানাভুক্ত ১৩১ জন ও সাজা পরোয়ানাভুক্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় ৭৭ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মোট ১২০ জনকে গ্রেপ্তার করা হয়। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড এবং ৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
 
 
এ ঘটনায় ৩২টি মাদক মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৬ হাজার ২৮টি ইয়াবা বড়ি, ৬০ লিটার চোলাই মদ, ৩২ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৬ বোতল বিদেশি মদ, ১২টি ট্যাপেন্টাডল বড়ি ও ১৫ বোতল ফেনসিডিল।
 
 
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চাঁদপুরে ৩৪ জন, কুমিল্লায় ২৮ জন, চট্টগ্রামে ২৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন, খাগড়াছড়িতে ৪ জন, নোয়াখালীতে ৩ জন, লক্ষ্মীপুরে ৩ জন, কক্সবাজারে ২ জন এবং রাঙামাটিতে ১ জন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮৯ জনের মধ্যে ৩১৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা অনুযায়ী আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায় ২১২ জন। এ ছাড়া চট্টগ্রামে ৭৯, লক্ষ্মীপুরে ৫৮, ব্রাহ্মণবাড়িয়ায় ২৮, নোয়াখালীতে ২৬, কক্সবাজারে ২২, চাঁদপুরে ২০, বান্দরবানে ১৫, রাঙামাটিতে ১২, খাগড়াছড়িতে ১১ এবং ফেনীতে ৬ জনকে আটক করা হয়েছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট