প্রথমবারের মতো নগরের ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে আসছেন কোনো সরকারপ্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে চট্টগ্রামে দুর্গোৎসবে এবার বাড়তি উৎসবের আমেজ তৈরি হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সন্ধ্যা ৬টার দিকে রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। পরে হোটেল র্যাডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন। শুধু দুর্গাপূজার মণ্ডপ […]