চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার রামগড়ে

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার রামগড়ে

রামগড় সংবাদদাতা

২১ নভেম্বর, ২০২৬ | ১০:৩৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) তাদের গ্রেপ্তার করে রামগড় থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের রামগড় উপজেলা শাখার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন হৃদয় (২৯), কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ক্যাজাইলা মারমা (২৭) ও ক্যাচিং মারমা (২৪)। এর একদিন আগে শুক্রবার উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম উদ্দিন নয়নকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সবাইকে পৌরসভার দারোগাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট