চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

টেকনাফে সোলার প্যানেলের খুঁটি অপসারণের দায়ে রোহিঙ্গার কারাদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকনাফ সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৬ | ১১:২১ অপরাহ্ণ

টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 
 
বুধবার (৪ নভেম্বর) বিকালে ক্যাম্পের আই ব্লক থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোহাম্মদ আনাস (২০) নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা। তাঁর এফসিএন নম্বর ২৫৯৮৯৬। তাঁর পিতার নাম সৈয়দ আলম এবং মাতার নাম ফাতেমা খাতুন।
 
টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক মো. কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের এপিবিএন সদস্যরা নিয়মিত মোবাইল টহল পরিচালনা করছিলেন। এ সময় ক্যাম্পের আই ব্লকে পৌঁছালে এক রোহিঙ্গা যুবককে মাদক সেবনরত অবস্থায় দেখতে পান তাঁরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। 
 
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্প সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা লঙ্ঘনের দায়ে মোহাম্মদ আনাসকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট