চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে গর্তে পড়া দুটি হাতি উদ্ধার করে বনে উম্মুক্ত

টেকনাফে গর্তে পড়া দুটি হাতি উদ্ধার করে বনে উম্মুক্ত

টেকনাফ সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৬ | ১০:০০ অপরাহ্ণ

টেকনাফে বন থেকে লোকালয়ে খাদ্যের সন্ধানে এসে দুটি বন্য হাতি একটি গভীর গর্তের পানিতে পড়ে আটকে যায়। বুধবার (৪ নভেম্বর) টেকনাফ রেঞ্জের মধ্যহ্নীলা বিটের আওতাধীন কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বন বিভাগ, ইআরটি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
 
স্থানীয় বাসিন্দারা জানান, হোয়াইক্যং কম্বনিয়াপাড়ার সংলগ্ন বন থেকে খাদ্যের সন্ধানে দুটি বন্য হাতি লোকালয়ে চলে আসে। একপর্যায়ে হাতি দুটি সেখানে থাকা একটি গভীর গর্তের পানিতে পড়ে যায়। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে হাতি দুটিকে উদ্ধার করে বনে ফিরিয়ে দেন।
 
টেকনাফ রেঞ্জ মধ্য হ্নীলা বিট অফিসার ফরেস্টার মো. হোসেন জানান, মধ্য হ্নীলা বিটের আওতায় এলাকার একটি বড় গভীর গর্তের পানিতে পড়ে যাওয়া দুটি বন্য হাতিকে ইআরটি সদস্যসহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে আবারও বনে নিরাপদে ফেরত পাঠানো হয়েছে। 
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট