চট্টগ্রামের ফটিকছড়িতে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) সকালে পরিচালিত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ফটিকছড়ির ইউনিয়নের বাচা মিয়া পালোয়ান বাড়ির মৃত বাচা মিয়ার ছেলে আবুল হোসেন (৫০) এবং ভূজপুর ইউনিয়নের বাসিন্দা মান্নান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, আজ বুধবার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ির ৫ নম্বর ওয়ার্ডে দুই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় আটক করে পুলিশ। পরে তাদের মাদক সেবনের দায়ে তাদের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদক সেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/প্রান্ত



















