চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়া থানার হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার 

লোহাগাড়া থানার হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার 

৪ নভেম্বর, ২০২৬ | ৪:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর লোহাগাড়া থানার মুমিন হত্যা মামলার প্রধান আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদকে (২৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৭ ও ১১। 
 
 
গ্রেপ্তার হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ চট্টগ্রামের লোগাড়া থানাধীন মধ্য তাতীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।  
 
 
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকা থেকে লোহাগাড়া থানার মুমিন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট