চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গা কারাদণ্ড

টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গা কারাদণ্ড

টেকনাফ সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৬ | ৪:১৯ অপরাহ্ণ

টেকনাফে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে আমির হোসেন (৪১) নামে এক রোহিঙ্গাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
 
 
দণ্ডপ্রাপ্ত আমির হোসেন ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ই/২ ব্লকের ৭৪-বি’র বাসিন্দা। তার এফসিএন নম্বর ৫০৫৩৮৮। 
 
 
বুধবার (৪ নভেম্বর) দুপুরে টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ই/২ ব্লকের ৭৪-বি নম্বর বসতঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে 
 
 
টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক মো. কাউছার সিকদার জানান, চাকমারকুল ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে সিআইসি কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড দেন। 
 
 
 
এর আগে স্ত্রী জমিলা বেগম (৩৭) ক্যাম্প সিআইসি কার্যালয়ে অভিযোগ করেন তার স্বামী আমির হোসেন নিয়মিত মাদক সেবন করেন এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। অভিযোগের ভিত্তিতে আজ বুধবার দুপুরে এপিবিএন অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে ক্যাম্প সিআইসি কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯ (১) (গ) ধারায় অপরাধের দায়ে ৩২ (১) ধারার সারণির ২১ নম্বর কলাম অনুযায়ী তাকে চার মাসের বিনাশ্রমত কারাদণ্ড দেন। দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 
 
পূর্বকোণ/পিআর 
কোনো সাজেশন পাওয়া যায়নি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট