কক্সবাজারের টেকনাফে ইয়াবা সংক্রান্ত ঘটনার জের ধরে মোহাম্মদ আকবর প্রকাশ আব্বুইয়ার (৩০) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বড় লেচুয়াপ্রাং পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা তার মরদেহ শনাক্ত করে।
মোহাম্মদ আকবর প্রকাশ আব্বুইয়া হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আমতলী ঘোনা কালু ফকিরের ছেলে।
এর আগে সকালে হোয়াইক্যং দৈংগাকাটা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মোক্তার আহমদ (৪৮), মৃত আমির হোছনের ছেলে আলী আহমদ (৪০), আবুল হোছনের ছেলে মো. ইলিয়াসকে (৩৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/পিআর



















