চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারীতে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

২ নভেম্বর, ২০২৬ | ১০:৫০ অপরাহ্ণ

হাটহাজারীতে শোয়াইব আহম্মদ (২২) নামের এক দিনমজুর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল সবুর চৌধুরীর বাড়ির ‘নিপা ভবন’-এর একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শোয়াইব আহম্মদ নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি হাটহাজারীতে দিনমজুরের কাজ করতেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শোয়াইব ওই ভবনের একটি কক্ষে আরও দুই জনের সঙ্গে ভাড়া থাকতেন। সোমবার দুপুরে তাঁর রুমমেট মো. অলিউল্লাহ বাসায় ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা উঁকি দিয়ে ফ্যানের সঙ্গে শোয়াইবকে ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট