চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ

টেকনাফে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর, ২০২৬ | ৪:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
 
 
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
 
 
তিনি জানান, সোমবার রাত ১টার দিকে টেকনাফ থানার বড়ইতলি সংলগ্ন এলাকায় এক অভিযানে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ও সিএনজিটি জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 
 
 
জব্দ করা ইয়াবা ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
 
পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট