চট্টগ্রাম রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে দুই পলাতক আসামি গ্রেপ্তার 

টেকনাফে দুই পলাতক আসামি গ্রেপ্তার 

টেকনাফ সংবাদদাতা

১ নভেম্বর, ২০২৬ | ৯:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের একাধিক মামলার পলাতক আসামি আবদুল করিম (৫০) ও ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হাবিব (৩৮)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
 
রবিবার (১ নভেম্বর ) এসআরবি-১৫-এর মিডিয়া কর্মকর্তা আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
 
প্রাথমিক অনুসন্ধানে আবদুল করিমের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। 
 
অন্যদিকে, মো. হাবিব মাদক মামলায় বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ।
 
গ্রেপ্তার আসামিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট