চট্টগ্রাম রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

এক দিনের জন্য চুয়েট উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার

এক দিনের জন্য চুয়েট উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার

রাউজান সংবাদদাতা

১ নভেম্বর, ২০২৬ | ৭:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় যোগ দিতে ঢাকায় অবস্থান করায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ই-মেইল বার্তায় উপাচার্য উল্লেখ করেন, ২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে তাঁকে ঢাকায় থাকতে হবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রচলিত বিধিবিধান অনুসারে অধ্যাপক দেলোয়ার হোসেনকে নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে।
ই-মেইলে আরও জানানো হয়, ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে। ২ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক দেলোয়ার হোসেন এ দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন বলেন, ‘এটি একটি রেগুলার ইস্যু।’ 
উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বলেন, ‘দাপ্তরিক কাজে আমি ঢাকা গমন করছি। আমার অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন।’
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট